পাগলা মসজিদের দানবাক্সে হাসিনাকে নিয়ে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করেছেন চিঠির লেখক।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এর শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তার ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
একইসঙ্গে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। দানবাক্সে অর্থ ও মূল্যবান সামগ্রীর পাশাপাশি প্রায়ই পাওয়া যায় ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা এবং নানা বিষয়ে লেখা চিঠি। এবার সেই তালিকায় যুক্ত হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানানো এই চিঠি।
মনোবাসনা পূরণের আশায় প্রতিদিনই অসংখ্য মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।
বিজ্ঞাপন








