Logo

তিন ঘণ্টার গণনায় ১০ কোটি, এখনো বাকি টাকার হিসাব

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২১ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
তিন ঘণ্টার গণনায় ১০ কোটি, এখনো বাকি টাকার হিসাব
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গণনা শুরুর পর প্রথম তিন ঘণ্টাতেই গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। বাকি অর্থের হিসাব করতে এখনো চলছে গণনার কাজ।

বিজ্ঞাপন

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। সেখান থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সকাল ৯টা থেকে শুরু হয় গণনা। প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা শেষে তা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে শনিবার সকাল ৭টায় মসজিদের ১০টি লোহার দানবাক্সের পাশাপাশি অতিরিক্ত পাঁচটি টিনের বাক্স খোলা হয়। মোট ১৫টি বাক্স থেকে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। পরে সেগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে গণনার ব্যবস্থা করা হয়।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD