Logo

রাজশাহীর মাহফিলস্থলে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান আজহারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৮ নভেম্বর, ২০২৬, ২০:২১
রাজশাহীর মাহফিলস্থলে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান আজহারী
ছবি: সংগৃহীত

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে তাফসির মাহফিলে যোগ দিতে উপস্থিত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি মাহফিলস্থলে পৌঁছান।

বিজ্ঞাপন

মাহফিলস্থলে পৌঁছে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান আজহারী। এ সময় মঞ্চে থাকা অতিথিদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।

এর আগে বিকেলে ঢাকার উদ্দেশে বিমানযোগে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান আজহারী। পরে সেখান থেকে সড়কপথে শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আসেন তিনি। আজ বাদ এশা মাহফিলে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আয়োজক ওলামা-মাশায়েখ পরিষদ জানিয়েছে, মাহফিল আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লির উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৩টার পর শুরু হয় মাহফিলের কার্যক্রম।

আজহারীর বক্তব্যের আগে অন্যান্য ইসলামি বক্তা ও আলেমরা পবিত্র কোরআন ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আয়োজকদের ধারণা, এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। তাঁদের আশা, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD