Logo

উৎপাদন খরচের নিচে দাম, লোকসানে নগরকান্দার পেঁয়াজ চাষিরা

profile picture
উপজেলা প্রতিনিধি
নগরকান্দা, ফরিদপুর
৭ মার্চ, ২০২৬, ১৫:০৫
উৎপাদন খরচের নিচে দাম, লোকসানে নগরকান্দার পেঁয়াজ চাষিরা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলা-র পেঁয়াজ চাষিরা এবার বড় ধরনের সংকটে পড়েছেন। রমজানের মাঝামাঝি বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা।

বিজ্ঞাপন

বর্তমানে নতুন দুই পাতার পেঁয়াজ প্রতি মন বিক্রি হচ্ছে মাত্র ১,০০০ থেকে ১,২০০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।

শনিবার (৭ মার্চ) নগরকান্দা বাজারের পেঁয়াজ হাট ঘুরে দেখা গেছে, ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি।

নগদ টাকার প্রয়োজনের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে অপরিপক্ক ‘হালি’ পেঁয়াজ বিক্রি করছেন।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নগরকান্দা উপজেলায় প্রায় ৯,০০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষকরা জানান, সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি, সেচ ও পরিবহন খরচসহ প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে ব্যয় হচ্ছে প্রায় ১,৫০০ থেকে ১,৬০০ টাকা। ফলে প্রতি মণ ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

কৃষকদের দাবি, পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা হলে এবং সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হলে তারা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD