সারের ডিলার নিয়োগে চূড়ান্ত তারিখ হয়নি: কৃষি মন্ত্রণালয়

সারের ডিলারদের চূড়ান্ত নিয়োগের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন জেলা থেকে পাওয়া তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে ডিলারদের চূড়ান্ত নিয়োগের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলে স্পষ্ট করেছে কৃষি মন্ত্রণালয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।








