Logo

গোমতী চরে নারী কৃষি উদ্যোক্তাদের এক লাখ টাকা অনুদান

profile picture
জেলা প্রতিনিধি
৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৭
গোমতী চরে নারী কৃষি উদ্যোক্তাদের এক লাখ টাকা অনুদান
ছবি: সংগৃহীত

কুমিল্লার গোমতী নদীর সুবর্ণপুর চরে সবজি উৎপাদনে নিয়োজিত গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এ উদ্যোগের আওতায় ১০ জন কৃষাণীকে ১০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লার আদর্শ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আদর্শ সদরের আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রায় ৫০ জন গ্রামীণ কৃষাণী ও নারী কৃষি উদ্যোক্তা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসক গোমতী নদীর সুবর্ণপুর চরের বিভিন্ন সবজি খেত পরিদর্শন করেন। এ সময় তিনি নারী কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের চাষাবাদসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

গ্রামীণ নারী কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাঁদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD