Logo

ঢাবির প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ মে, ২০২৬, ১৫:৫৬
ঢাবির প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ব্যক্তিগত কারণেই আমি প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছি। ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছি। আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে চাই।

বিজ্ঞাপন

এদিকে, প্রক্টরের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, প্রক্টর পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই প্রেক্ষাপটে গত বছরের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে গত দুই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রক্টরের পদত্যাগ বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD