Logo

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগ, মাদকসহ যুবক আটক

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১১ মে, ২০২৬, ১৭:১০
নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগ, মাদকসহ যুবক আটক
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক নারী শিক্ষার্থীর গোপনে ছবি ধারণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে তিনি নিজের মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া তার কাছ থেকে মাদকদ্রব্যও পাওয়া গেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ঘটনার শিকার ওই শিক্ষার্থী জানান, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার পথে এক শিক্ষার্থী তাদের সতর্ক করেন যে ওই ব্যক্তি ছবি তুলতে পারেন। পরে তার মোবাইল ফোন দেখতে চাইলে সেখানে একই স্থানে থাকা কয়েকজন শিক্ষার্থীর একাধিক ছবি পাওয়া যায়। এরপর তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে ঘটনাটি জানার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে মোবাইল ফোনটি ভেঙে ফেলায় আলামত যাচাই করা সম্ভব হয়নি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD