Logo

ঢাবিতে ইউজিসির উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১১:২৮
ঢাবিতে ইউজিসির উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।

বিজ্ঞাপন

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হবে। এ উপলক্ষে পাঁচটি কারিগরি অধিবেশনের আয়োজন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানও অংশ নেবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD