নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির এই আদেশ জারি করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ড. মোশারফ হোসেনকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’র ১০(১) ধারা মোতাবেক এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
যোগদানের তারিখ হতে আগামী চার বছর তিনি এই পদে আসীন থাকবেন। তবে শর্তানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তাঁর এই নিয়োগের ক্ষেত্রে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য বিধিবদ্ধ সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।








