ডুয়েটে নজীরবিহিন সংঘর্ষ, শহীদ মিনার এলাকা রণক্ষেত্র

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ মিনার এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়।
বিজ্ঞাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করার পরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার (১৭ মে) সকালে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শহীদ মিনার এলাকা অল্প সময়ের মধ্যেই সংঘর্ষে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখা যায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করছেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, নিজস্ব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে বেশি অভিজ্ঞ হওয়ায় তাদের মধ্য থেকে ভিসি নিয়োগ হলে উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।








