‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে সেই মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
কলেজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন এম ডি মিজানুর রহমান। জানা গেছে, প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজের পক্ষে জিডিটি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
•
•
বিজ্ঞাপন
কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়াকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অথচ তিনি বর্তমানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন।
প্রতিষ্ঠানটির ভাষ্য, সাবেক শিক্ষার্থী হয়েও কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এতে কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তুরাগ থানার কাছে আবেদন করেছে মাইলস্টোন কলেজ।








