Logo

জবি সংঘর্ষের পর হাসপাতালেও হামলার শিকার আহতরা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৪ আগস্ট, ২০২৬, ১৬:২৫
জবি সংঘর্ষের পর হাসপাতালেও হামলার শিকার আহতরা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর ও বাইরে এ হামলার ঘটনায় জকসুর নেতাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, রোগী এবং তাদের স্বজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সংঘটিত এ ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী এবং আহতদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হামলার সময় হাসপাতালের ভেতর ও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এতে পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং হাসপাতালে দায়িত্ব পালনরত ব্যক্তিরাও এ পরিস্থিতিতে ভোগান্তির মুখে পড়েন।

ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং পেশাগত দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক। এছাড়া কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজন আহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। এতে পুরো ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ক্যাম্পাস এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD