Logo

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৪ আগস্ট, ২০২৬, ১৬:৩১
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর দুপুর দেড়টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। তার দাবি, ওই অনুষ্ঠানের সাজসজ্জার কাজ চলাকালে ছাত্রদলের একটি দল সেখানে গিয়ে হামলা চালায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামুনের ভাষ্য অনুযায়ী, অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন কর্মী অনুষ্ঠানস্থল প্রস্তুত করছিলেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে তাদের মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী মো. রাসেল ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, সকালে ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত কিছু কর্মী ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় তারা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে উসকানিমূলক আচরণ করেন এবং ছাত্রদলের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

রাসেলের দাবি, ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থান নেন। তবে সংঘর্ষের ঘটনায় আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD