সায়েন্সল্যাবে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজকেন্দ্রিক ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুরো সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টা ধাওয়ার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, একই দিনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আহতদের চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা ও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষক ও জকসু নেতাদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালকেন্দ্রিক ঘটনাগুলোতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ছাত্রদলের কতজন নেতাকর্মী আহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে, একই দিনে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিতে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া করতে দেখা যায়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পর আলিয়া মাদরাসা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পক্ষের মাঝখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
একই দিনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় ধারাবাহিক সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা পরিস্থিতি শান্ত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।








