জিন্নাহ বিতর্কের মধ্যেই এবার ডাকসুতে গোলাম আজমের জুতা মারার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনার পর এবার গোলাম আজমকে জুতা দিয়ে মারার একটি ছবি সাঁটিয়েছে ছাত্র ফেডারেশন।
বিজ্ঞাপন
আশির দশকের ওই ছবিতে দেখা যায়, রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গোলাম আজমকে জুতা দিয়ে মারছেন বিক্ষুব্ধ জনতা।
এর আগে, ডাকসুর সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সাঁটানোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়। একই সময়ে শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলার আশঙ্কার কথাও ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে জিন্নাহর ছবি অপসারণ এবং ডাকসুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়।
বিজ্ঞাপন
এরই মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডাকসুর সংগ্রহশালায় প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তৈয়ব হালদার। সেখানে থাকা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি তিনি ছিঁড়ে ফেলেন।
এর পরপরই সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা দিয়ে মারার ছবি সাঁটানোর ঘটনা সামনে আসে। এ ঘটনাকে ঘিরে ডাকসুর সংগ্রহশালা ও সেখানে প্রদর্শিত ঐতিহাসিক ছবিগুলো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।








