Logo

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৫ অক্টোবর, ২০২৬, ২১:৩৭
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কৃতরা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আহসান হাবিব ও হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় এর আগে ছাত্রদলের নেতা আহসান হাবিবের নেতৃত্ব দেওয়ার অভিযোগও সামনে আসে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD