Logo

বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৫ অক্টোবর, ২০২৬, ২১:৫৭
বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপর ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে একটি ই-মেইল থেকে বার্তাটি পাঠানো হয়। এতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

হুমকির ই-মেইলে বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।’

ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি জিডি করেছে। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিটিটিসি ইউনিট ও থানা পুলিশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD