Logo

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৪ অক্টোবর, ২০২৬, ২১:২৮
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে রবিবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সাইদা ইয়াসমিন প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তার আচরণের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপে থাকতেন।

কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ জানান, সম্প্রতি তিনি ও কয়েকজন সহপাঠী নাইট ডিউটিতে ছিলেন। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য তারা অধ্যক্ষের কাছে আবেদন করেন। তবে অধ্যক্ষ আবেদনটি প্রত্যাখ্যান করার পাশাপাশি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD