Logo

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০
উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মোবাইল ফোনে ধারণ করা এক ফুটেজে দেখা যায়– একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে একনাগাড়ে পেটাচ্ছে। পরে জানা যায়, হামলার শিকার ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী। এ ঘটনায় আহত হন ৬ জন।

বিজ্ঞাপন

আহতদের অভিযোগ, হামলার আগে বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি-ধামকি দিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলা তাদেরই কাজ বলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া এসব ছাত্ররা।

পরে ভোর ৪টা ৩০মিনিটের দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তারা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD