Logo

রূপনগরে আগুনে ৯ জন নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১৬:২১
রূপনগরে আগুনে ৯ জন নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে সকালে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে আরও সার্চ ও উদ্ধার কাজের জন্য। এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত জানানো হবে।”

আগুনের খবর ফায়ার সার্ভিসে আসে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে। খবর পাওয়ার মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD