ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে টানা উচ্ছেদ অভিযান ডিএমপির

ঢাকা মহানগরীতে ফুটপাত ও সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।
তিনি জানান, ফুটপাত দখল করে গড়ে ওঠা ব্যবসায়ীদের আগে সতর্ক করা হচ্ছে। তবে নির্দেশনা অমান্য করা হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
বিজ্ঞাপন
অভিযান শুরুর আগাম খবর পেয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নিতে দেখা যায়। ফলে কিছু এলাকায় অভিযান চলাকালীন সময়েই দোকান খালি করে দেন অনেকে।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এসব জোনের মধ্যে রয়েছে— রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান বিভাগ।
বিজ্ঞাপন
অভিযানের আওতায় সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা সরানো হচ্ছে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান ও রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের গ্যারেজ ও ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের মতে, অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।








