Logo

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৩
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালের ১৫ তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতাল ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় ধোঁয়া দেখা গেছে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে ধোঁয়ার কারণে হাসপাতালের কিছুটা অসুবিধা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD