কদমতলীতে মার্কেট ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
বিজ্ঞাপন
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আরও পড়ুন: ঢাকা মহানগরে যুক্ত হচ্ছে আরও ৪ নতুন থানা
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।








