মতিঝিলে রাজউকের উচ্ছেদ অভিযান

মতিঝিলে রাজউকের বেদখল হওয়া এলাকায় গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মতিঝিল এলাকায় জলাধার, পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণ প্রকল্পের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক।
মতিঝিল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বেশিরভাগই জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে। সেই বেদখল হওয়া জমিতে একটি লেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজউক। প্রস্তাবিত লেক পার্কের জায়গা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা সংস্থাটি।
বিজ্ঞাপন
উল্লেখ, ২০২২ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে বাস্তবায়িত রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনায় পরিবেশ বান্ধব শহর তৈরির লক্ষ্যে ৫টি বৃহৎ আঞ্চলিক পার্ক, ৪৯ টি জলকেন্দ্রিক পার্ক, ৮ টি বৃহৎ ইকোপার্ক (ভাওয়ালবনসহ) এবং ৯ টি অন্যান্য পার্ক এবং খেলার মাঠ নির্মাণের প্রস্তাবনা করা হয়েছে। এরই আলোকে মতিঝিল এলাকায় জলাধার, পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণ হবে। ব্যস্ত শহরের মধ্যে একটি নির্মল, সবুজ স্থান তৈরি করে নগরবাসীদের জন্য বিশ্রাম, বিনোদন এবং আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। শিশু, পরিবার এবং বয়স্ক নাগরিকসহ বিভিন্ন বয়সের নাগরিকদের জন্য উন্মুক্ত স্থান এবং সাংস্কৃতিক সুযোগ-সুবিধা প্রদান করে সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টি হবে। নাগরিক ব্যস্ততার মাঝে নগরের বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচলন করার জন্য প্রাকৃতিক পরিবেশে বসার জায়গা, হাঁটার পথ, ব্যায়ামের স্থান এবং সাংস্কৃতিক কেন্দ্রের মতো সুবিধাগুলি বিকাশ করবে এই প্রকল্প।








