কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত ‘ফ্রি হার্ট ক্যাম্প’-এর উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এই স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, হৃদরোগসংক্রান্ত পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আরও পড়ুন: মতিঝিলে রাজউকের উচ্ছেদ অভিযান
ক্যাম্প চলাকালে ডা. জুবাইদা রহমান কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। উপস্থিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তিনি স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামসহ দলীয় নেতাকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে যান। সেখানে বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভোগা নারীদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।








