Logo

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন, ২০২৬, ২০:৪৪
ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ছবি প্রতিনিধি।

রাজধানীর আফতাবনগর দাশেরকান্ধি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) ঢাকা ওয়াসার পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির পরিচালক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হকসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD