পরীক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে নীলক্ষেত-সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি এবং সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ৫০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর এসব এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।








