সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। দাবি পূরণে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে তারা সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে শুরু করেন। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে সাইন্সল্যাবে সমাবেশ করে তিন দফা দাবি ঘোষণা দেন তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে, বিকেল ৫টার সময় সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়ে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গতকাল (১৩ জুলাই) অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।








