Logo

রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৬, ১৫:০১
রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান এলাকায় একটি ছাত্রাবাস থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে পুলিশ। সেখানে পিংকি বিশ্বাসকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত পিংকি বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি প্রফুল্ল বিশ্বাসের মেয়ে এবং ঢাকার আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, হোস্টেলের মালিক নয়ন মিয়া সকালে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। তবে ঘটনার সময় পিংকি বিশ্বাস একাই হোস্টেলে ছিলেন। অন্য দুই শিক্ষার্থী ছুটিতে নিজ নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার পেছনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD