Logo

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৬, ১৯:১০
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর পাশের কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক উৎপাদন ও সরবরাহকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। অভিযানের একপর্যায়ে একটি গোপন কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, অভিযান লাকালে মাদক উৎপাদন ও সরবরাহকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আইনগত কার্যক্রম এবং অভিযানের বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক বিষয় এবং আটক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD