Logo

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৩:৩৮
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যাওয়ায় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে বস্তুটি দেখতে পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রাখা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বস্তুটি উদ্ধারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করবেন।

বিজ্ঞাপন

মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রাখা হয়েছে। বস্তুটি সত্যিই বোমা, নাকি অন্য কোনো ক্ষতিকর বা বিস্ফোরকজাতীয় উপাদান—তা পরীক্ষা করে দেখা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় এক পথচারী আহত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD