Logo

আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৭:৫১
আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় রাজধানীর তেজগাঁও এলাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে প্রতারণা করে আসছিল। এ ধরনের অনিয়ম ও দালালচক্রের কার্যক্রম বন্ধে আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছেন।

এরই অংশ হিসেবে সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গাজীপুর থেকে চিকিৎসার জন্য আসা মোছা. আয়েশা (৫০)-কে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করেন মো. সিয়াম (২৪)। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। এ অভিযানে প্লাটুন কমান্ডার মোহাম্মদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা দেন। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করে হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD