Logo

বেদে পল্লীর জীবন বদলাতে ঢাকা জেলা প্রশাসনের নানা উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১১
বেদে পল্লীর জীবন বদলাতে ঢাকা জেলা প্রশাসনের নানা উদ্যোগ
বেদে পল্লীর উন্নয়নে খাসজমি ও সেলাই মেশিন দিল ঢাকা জেলা প্রশাসন

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর বেদে পল্লীর বাসিন্দাদের দীর্ঘ ৩০ বছরের স্থায়ী ঠিকানার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খাসজমি বরাদ্দসহ নানামুখী সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম এসব সহায়তা হস্তান্তর করেন।

সহায়তা প্রদান শেষে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, “পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীকে সমাজ ও উন্নয়নের বাইরে রাখা যাবে না। বেদে সম্প্রদায়ের মানুষও এই সমাজের অংশ। তাদের স্থায়ী ঠিকানা নিশ্চিতের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি করে মূলধারায় সম্পৃক্ত করতে আমরা কাজ করছি।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০ আগস্ট দীর্ঘ ৩০ বছর পর প্রথম কোনো জেলা প্রশাসক হিসেবে রূপনগর বেদে পল্লী সরেজমিনে পরিদর্শনে যান মিজ ফরিদা খানম। সে সময় তিনি বেদে সম্প্রদায়ের মানুষদের আবাসন ও জীবনযাত্রার খোঁজখবর নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে খাসজমি বরাদ্দ ও অন্যান্য সহায়তার মাধ্যমে ডিসির সেই আশ্বাসের বাস্তবায়ন ঘটলো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD