তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা এলাকার বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তিনি বিটিসিএল অফিসে প্রবেশ করেছিলেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুলের ভাষ্য, মঙ্গলবার সকালে তিনজন চুরির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি আনসার সদস্যদের নজরে এলে দুজন দেয়াল টপকে পালিয়ে যান। তবে একজন পালাতে পারেননি এবং তাকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাইফুলের দাবি, আটক যুবককে বিটিসিএল কার্যালয়ের আনসার সদস্যরা মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।








