Logo

নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০৭
নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ
ছবি প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রী মুক্তা আক্তারকে নির্যাতন করে হত্যাকারী ঘাতক স্বামী সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার দুধল ইউনিয়নের সরসী পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের পরিবারের স্বজনরাসহ এলাকার শত শত নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে হত্যাকারী সোহেল শিকদারের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়।

জানাগেছে, গত ২ সেপ্টেম্বর পরকীয়ার সন্দেহে ঢাকার খিলক্ষেতে ভাড়া বাসায় বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের বাসিন্দা দুই সন্তানের জননী মুক্তা আক্তার স্বামী সোহেল সিকদারের মোবাইল ভিডিও চালু রেখে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে নির্মম আঘাতে মৃত্যুবরণ করেন। মোবাইল ফোনের ভিডিওটি যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত স্বামী সোহেল সিকদারকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এই সুপরিকল্পিত ও নৃশংস হত্যার খবরে নিহত মুক্তার নিজ এলাকা বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের বাসিন্দাদের মনে গভীর শোক বয়ে এনেছে।

এদিকে নিহত মুক্তার ভাই তারেক হাওলাদারসহ পরিবারের সদস্যরা এবং এলাকার স্থানীয় বাসিন্দারা এই হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত নির্যাতন হিসেবে উল্লেখ করেন।

তারা ঘাতক স্বামী সোহেল সিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD