মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তথ্য জানা যাবে।








