Logo

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০০
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতের সময় তার বাসার প্রবেশপথের গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়ির গেইটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে সঙ্গে খুব বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুনে শিখা জ্বলতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাড়ির গেইটম্যান জানিয়েছে গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD