দুই ঘণ্টার চেষ্টায় ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কে একটি বহুতল ভবনের এপেক্স শোরুমে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও চারটি ইউনিট যোগ দেয়।
জানা গেছে, ধানমন্ডি-২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীতে অবস্থিত এপেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








