Logo

মেধাবীদের বিদেশে না গিয়ে দেশ গড়ার আহ্বান ঢাকার ডিসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৭
মেধাবীদের বিদেশে না গিয়ে দেশ গড়ার আহ্বান ঢাকার ডিসির
ছবি প্রতিনিধি।

মেধাবী হয়ে কেবল বিদেশে পাড়ি না দিয়ে অর্জিত মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ১৩ জন কৃতী সন্তানকে সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, জিপিএ-৫ পাওয়া জীবনের শেষ গন্তব্য নয়, এটি একটি মাইলফলক মাত্র। শিক্ষার্থীদের হতে হবে দেশ গড়ার আসল কারিগর। শুধু বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজেদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে হবে। তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে; কেবল প্রযুক্তি ব্যবহার করবে না, প্রযুক্তি উদ্ভাবন করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক পরিমণ্ডলে সফল বাংলাদেশি যেমন—ড. এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান ও ড. জাহিদ হাসানদের উদাহরণ টেনে তিনি আরও বলেন, বাংলাদেশি মেধার কোনো সীমা নেই। ভবিষ্যতে বিশ্ব যেন কেবল বাংলাদেশি মেধাবীদের নামই না জানে, বরং 'মেড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত বিশ্বমানের প্রযুক্তি ও প্রতিষ্ঠানকেও চেনে—সেই লক্ষ্য নিয়ে তরুণদের কাজ করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহানসহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD