Logo

লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৩
লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানার শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত কার্যক্রম শুরু করে। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও সেখানে উপস্থিত হন।

মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলায় ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে বসবাস করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, “আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি দুই থেকে তিন দিন আগের।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আনোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD