Logo

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২০
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ‘মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ১২টা ৪০ মিনিটে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD