Logo

রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৩
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD