Logo

ঢাকায় মানুষসহ ছিঁড়ে পড়ল সরকারি আবাসিক ভবনের লিফট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৬, ১৪:২০
ঢাকায় মানুষসহ ছিঁড়ে পড়ল সরকারি আবাসিক ভবনের লিফট
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহতরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার ছেলে মো. ওয়াসি (৮)। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, বিভিন্ন মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও লিফটের ত্রুটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টি সামনে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD