Logo

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ১৪:৪৯
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। একই সঙ্গে আদালত মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা এবং দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল, যাতে মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

গত রবিবার (২৬ অক্টোবর) ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে ওই ব্যক্তি নিহত হন। সোমবার তার মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, ঘটনার পর সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

 

 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD