Logo

৩০ ডিসেম্বর অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৩
৩০ ডিসেম্বর অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী | ফাইল ছবি

আগামী ৩০ ডিসেম্বর দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই সংক্রান্ত একটি স্মারক প্রকাশ করেছে।

স্মারকে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শে ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ প্রদান অনুষ্ঠানে দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং উল্লেখ করা হয়, শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে।

জুবায়ের রহমান চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD