Logo

সুপ্রিম কোর্ট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে নিতে হবে আদালত অবমাননার দায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ২০:১০
সুপ্রিম কোর্ট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে নিতে হবে আদালত অবমাননার দায়
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট প্রশাসন সতর্ক করে জানিয়েছে, আদালত সম্পর্কিত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনানুগভাবে আদালত অবমাননার দায়ভার নিতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন বা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রধান বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন ও বেঞ্চ প্রদান না করার বিষয় নিয়ে ভুল সংবাদ প্রচারিত হয়েছে। এতে আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গেছেন বলে দাবি করা হয়েছে; যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। এই ধরনের ভুল সংবাদ দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারছেন। এই বিষয়গুলো গণমাধ্যমে প্রচারিত সংবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অসত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায়ভার স্বীকার করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD