Logo

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১১:২৩
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে প্রার্থিতা ফিরে পেতে তিনি রিট আবেদন করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়। বেঞ্চের কার্যতালিকায় মামলাটি ৬৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। উভয় পক্ষের আপিল শুনানি শেষে গত রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের পরই প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD