Logo

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছালো

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬
কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছালো
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্ট যে রিট খারিজের আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে করা আপিলের শুনানি পিছিয়ে ২৮ জানুয়ারি ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে একই বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতও সোমবার দিন রেখেছিলেন। মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করেন। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে চেম্বার আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে উপস্থাপনের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করলে তিনি ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তবে হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেন। পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করা হয়।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD