Logo

কুমিল্লা–১০ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪
কুমিল্লা–১০ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি এ আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হলে গফুর ভূঁইয়া বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে গত ২২ জানুয়ারি হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে দেন। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করলে সর্বোচ্চ আদালতও তা নাকচ করে দেন। ফলে আইনি প্রক্রিয়ার শেষ ধাপেও স্বস্তি না পাওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD